সৌদি আরবে নির্যাতিত গোলাপী বেগমকে ফিরিয়ে আনার দাবি পরিবারের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৯, ২০২০

সৌদি আরবে নির্যাতিত গোলাপী বেগমকে ফিরিয়ে আনার দাবি পরিবারের


ফরিদপুর প্রতিনিধি :
সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্যাতিত ফরিদপুরের গোলাপী বেগমকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পড়ে শোনান গোলাপী বেগমের বড় ছেলে মোঃ হাসান শেখ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত অক্টোবর মাসে দালালের মাধ্যমে গৃহকর্মীর কাজ নিয়ে গোলাপী বেগম(৪৫) সৌদি আরবে যান। তিনি রিয়াদ শহরে একটি বাড়িতে গৃহকর্মীর কাজে যোগ দেন। সেখানে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। পরিবারের সদস্যরা গোলাপী বেগমকে দ্রæত সুস্থ অবস্থায় উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। 

সংবাদ সম্মেলনে গোলাপী বেগমের স্বামী আবু শেখ, কন্যা সৃতি আক্তার, ননদ নাজমা বেগম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here