মেহেরপুরে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২০

মেহেরপুরে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনউদ্দিন। সেমিনারে কি নোট পেপার উপস্থাপন করেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here