মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকাল ৪টায় রাঙামাটি জিমনেশিয়াম চত্বরে মাদকবিরোধী আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর।
রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে এতে রাঙামাটি ডিজিএফআই এর প্রধান কর্ণেল মো. শামসুল আলম, রাঙামাটি জেলা পুলিম সুপার মো. আলমগীর কবির, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, রাঙামাটি জেল সুপার মো. মতিউর রহমান ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসনে রুবেল উপস্থিত ছিলেন।
পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন আমন্ত্রীত অতিথিরা।

