জয়পুরহাটের চকশ্যাম এলাকা থেকে শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০১, ২০২০

জয়পুরহাটের চকশ্যাম এলাকা থেকে শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার



নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাট শহরের চকশ্যাম এলাকার একটি ঝোপঝার থেকে শুক্রবার সকালে ইরাম হোসেন (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইরাম একই এলাকার এনামুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, গতকাল বৃহষ্পতিবার দুপুরে ইরাম খেলতে বাইরে গিয়ে আর ফিরে আসেনি।  অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া না গেলে সন্ধ্যায় সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়,(৩১ শে জানুয়ারি) শুক্রবার সকালে নিহতের স্বজনরা বাড়ির পাশে ঝোপঝাড়ে খোঁজাখুঁিজ করতে গিয়ে ইরামের বস্তাবন্দী মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করে।

শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, তবে  কি কারনে হত্য করা হয়েছে তদন্তের পর তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here