বিকেএসপির তৃণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষন ও নিবিড় প্রশিক্ষন কার্যক্রম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০

বিকেএসপির তৃণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষন ও নিবিড় প্রশিক্ষন কার্যক্রম


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যোগে তৃণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষন ও নিবিড় প্রশিক্ষ কার্যক্রমে গতকাল সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার প্রায় এক হাজার একশত জন ছেলেমেয়ে ১৮টি ইভেন্টে অংশ গ্রহন করে। 


ইভেন্টগুলি যথাক্রমে আর্চারি, এ্যাথলেটিকস, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস,ভলিবল, উশু ও কাবাডি-তে ১২-১৩ বছর বয়সি ও বক্সিং, জিমন্যাসটিকস, সাঁতার ও টেনিস খেলায় অনুর্ধ-৮-১২ বছর বয়সের ছেলেমেয়েদের প্রাথমিক নির্বাচন করা হয়। বাছাই প্রক্রিয়া পরিদর্শন করেন বিকেএসপির মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান এস ডি সি, এ এফ ডবিøউ সি, পি এস সি। এর আগে তিনি বলেন রাজশাহীতে খেলাধুলার জোয়ার বয়ছে। 

আজ যারা এখানে এসেছো তারা যেন ভালভাবে পরীক্ষায় উর্তীন হতে পারো ও পরবর্তীতে প্রশিক্ষন নিয়ে একজন উন্নতমানের খেলোয়াড় হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারো এটাই তোমাদের নিকট আমার প্রতাশা। রাজশাহীতেও  বিকেএসপি’র দপ্তর হবে তখন তোমাদের আর ঢাকায় যেতে হবেনা । এখানেই তোমরা ভর্তি হয়ে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষন নিতে পারবে।  এ সময় বিকেএসপির পরিচালক(প্রশিক্ষন) কর্নেল মোঃ মাজহারুল হক এল এস সি সহ বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন বিকেএসপির টেনিস কোচ মোঃ জাকির হোসেন। 

Post Top Ad

Responsive Ads Here