ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিয়ের বরযাত্রীবাহী মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।৩১ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর রোড়ের নাটিমা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার নাটিমা এলাকা থেকে বরযাত্রীবাহী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে মহেশপুর শহরের দিকে যাচ্ছিল। জাগুসা-নাটিমা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

