চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে:কবির- আকরাম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে:কবির- আকরাম


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২০ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের নিজস্ব ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঐক্য প্যানেল মনোনীত কবির-আকরাম পরিষদ থেকে থেকে সভাপতি পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ গোলাম কবির।

 তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত অ্যাডভোকেট মোহাঃ আব্দুস সামাদ ৭৭ ভোট পান। ঐক্য প্যানেল মনোনীত পরিষদ থেকে ১০৬ ভোট পেয়ে সেক্রেটারী জেনারেল পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ আকরামুল ইসলাম আকরাম। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মোহাঃ মনিরুল ইসলাম ৮৯ ভোট পান। সহ-সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আলহাজ্ব আহসান আলী (২) ও একই পদে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম (সেন্টু)।  সহ-সেক্রেটারী জেনারেল পদে ১১৫ ভোট পেয়ে অ্যাডভোকেট মোঃ ফরহাদ হোসেন (মিলন) ও একই পদে ১০৫ ভোট পেয়ে অ্যাডভোকেট মোঃ ইলিয়াস বিশ্বাস, সেক্রেটারী ফর অ্যাকাউন্টস পদে ১০০ ভোট পেয়ে মোঃ অ্যাডভোকেট তসিবুর রহমান, সেক্রেটারী ফর কালচার অ্যান্ড ম্যাগাজিন পদে ১১৮ ভোট পেয়ে  অ্যাডভোকেট মোহাঃ আশিক ইকবাল (সুজন) ও সেক্রেটারী ফর লাইব্রেরী পদে ৯৮ ভোট পেয়ে অ্যাডভোকেট মোঃ মাসির আলী নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া ৬টি সদস্য পদে ঐক্য প্যানেলের ৫ জন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এবার ২১৯ জন ভোটারের মধ্যে ২০১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে নির্বাচন পরিচালনা বোর্ডের নির্বাচন কমিশনার এ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here