মেহেরপুর সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০১, ২০২০

মেহেরপুর সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর-বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল শুক্রবার সকালে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সোলায়মান আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল হক, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. গাজী রহমান,তৎকালীন জেলা প্রশাসক এ এইসএম মাসুদের পত্নী ও কলেজ পরিচালনা কমিটির সদস্য জামিলা আক্তার মনি,সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি রাশেদুল হক,নবীন বরণ কমিটির আহবায়ক মোঃ খালেকুজ্জামান, কলেজ প্রতিষ্ঠাকালীন প্রভাষক নুরুল আহমেদ, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফুয়াদ খান প্রমুখ। অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী অনামিকা সুলতানা লাজুক, বক্তব্য রাখেন একই ক্লাসের এরিনা আজিজ জেসি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাধনা খাতুন ও সোহানা আক্তার। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং পরে নবীন ছাত্রীদের হাতে গোলাপ ফুল দিয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করা সহ মিষ্টিমুখ করানো হয়। দিনব্যাপি অনুষ্ঠানের এ দিন দুপুরে সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম সোলায়মান আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী রাশিদুল হক সহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে সরকারি মহিলা কলেজের নবীন বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের ছাত্রী অনামিকা সুলতানা লাজুক,খাদিজা জান্নাত পরি, সোহানা,সাবিনা,মোহনা,মৌমিতা, আদ্রিতা, জেসি, আরজু, পুতুল, বুশরা, সুস্মিতা, তিথি, খুশিয়ারা, ঐশিয়ারা প্রমুখ সংগীত,অভিনয় ও নৃত্য পরিবেশন করে। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম সোলায়মান আলী, উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী রাশিদুল হক, কলেজের শিক্ষকবৃন্দ সহ অতিথিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।

Post Top Ad

Responsive Ads Here