ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ভাষা সৈনিক জাহিদ হোসেন (মুসা মিয়া)'র উৎস্বর্গে ২১শে বই মেলা ২০২০ এর ভাষা দিবসে, ভাষা সৈনিকের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার জীবনীর উপর আলোকপাত করেন। এর আগে অতিথিবৃন্দ ২১ শে বই মেলার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও সাহিত্যিক সুমন শিকদার

