ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে গরীব,দুস্থ,অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।২ফেব্রুয়ারী রবিবার ১২ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চেক বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন-অর-রশিদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আতাউর রহমান, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, যাদবপুর সাধারণ সম্পাদক ডাক্তার সালাউদ্দিন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য শেখ হাসেম আলী, এম এ আসাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক প্রভাষক মুকুল গাজী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ,বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ৩৮ জন অসহায়দের মাঝে মাঝে ১৬,৪০০,০০/-টাকা ও বিভিন্ন মসজিদ,মন্দির,কবরস্থান উন্নয়নের জন্য আরো ১৩ টি চেক বিতরণ করা হয়।

