দলে সুযোগ সন্ধানীরা যাতে করে দলে প্রবেশ করতে না পারে :এস এম কামাল হোসেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০

দলে সুযোগ সন্ধানীরা যাতে করে দলে প্রবেশ করতে না পারে :এস এম কামাল হোসেন


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, সুযোগ সন্ধানীরা যাতে করে দলে প্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। কারো সাথে ব্যক্তি সম্পর্ক ভালো থাকতে পাওে, কিন্তু দলের স্বার্থে তা বিসর্জন দিতে হবে। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলের সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তার বাহিরে এক বিন্দু যাবার সুযোগ নেই। কমিটিতে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ থাকতে পারবে না। দলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল আওয়ামী লীগ । যে দলের  প্রতিটি লড়াই-সংগ্রামে আপনাদের অবদান রয়েছে, তা খাটো করে দেখার অবকাশ নেই। দুর্দিনে অনেক কষ্ট সহ্য করে দলের নেতাকর্মীরা যে সংগ্রাম করেছিলেন, আপনাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। কাজেই তাদেরকেই তিনি নেতা বানাতে চান, যাদেরকে আপনারাও সমর্থন করবেন। প্রতিটি কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করতে হতে হবে ।

বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ এনামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান ও সাহাবুদ্দীন ফরাজি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, সহ-সভাপতি ও সাবেক এমপি মুহাঃ জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, সাবেক সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ^াস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের। 

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়

Post Top Ad

Responsive Ads Here