ফরিদপুরে ট্রাক চাপায় দুই গরু ব্যবসায়ী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২০

ফরিদপুরে ট্রাক চাপায় দুই গরু ব্যবসায়ী নিহত



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর-খলিলপুর সড়কের ঘনশ্যামপুর এলাকায় ট্রাক চাপায় মটর সাইকেল থাকা দুই গরু ব্যবসায়ী ইদ্দিস পাল(৫০) ও মুনা শেখ(৪৫) নিহত হয়েছে। 

 

রবিবার সকাল ১১টার দিকে শিবরামপুর-খলিলপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইদ্দিস পাল পাশের ইউনিয়ন ঈশানগোপালপুরের দূর্গাপুর গ্রামের মৃত নুরি পালের পুত্র ও মৃত মুনা শেখ একই গ্রামের সুবোধ শেখের পুত্র। 


ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, সদর উপজেলার শিবরামপুর-খলিলপুর সড়কের ঘনশ্যামপুর এলাকায় মটর সাইকেল নিয়ে খলিলপুর এলাকা থেকে গরু দেখে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছে। তিনি বলেন ঘটনাস্থলেই ইদ্দিস পাল নিহত হয়। অপর আরোহী মুনা শেখ(৪৫) নামে আরেকজন আহত হয়। তাকে দ্রæত সেখান থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। ঢাকায় যাওয়ার পথে তিনি পথিমধ্যে মারা যান।  দুর্ঘটনার পর নিহত দুজনের লাশ বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা বলে তিনি জানান। 

 

এদিকে একই গ্রামের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post Top Ad

Responsive Ads Here