টাঙ্গাইলে বি.বি. বয়েজ-৯৭ ফোরাম’র শিক্ষা বৃত্তি প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৩, ২০২০

টাঙ্গাইলে বি.বি. বয়েজ-৯৭ ফোরাম’র শিক্ষা বৃত্তি প্রদান


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-
টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বি.বি. বয়েজ ৯৭ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে মেধাবী তিন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বি.বি. বয়েজ ৯৭ ফোরাম’র উপদেষ্টা মো. আব্দুল করিম, কর্ণেল (অব:) ছালেহ উদ্দিন খান, বি.বি. বয়েজ ৯৭ ফোরাম’র সভাপতি মো. আহসান হাবীব (তারেক), যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার সাদাত মানিক, কোষাধ্যক্ষ সাকেরুজ্জামান অন্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান খান ফারুক, দপ্তর সম্পাদক মো. রেজাউল ইসলাম (সাব্বির), কার্যনির্বাহী সদস্য সাইফুল আলম শামীম, মো. মাজেদুর রহমান, ড. মো. শাহাদত হোসাইন প্রমুখ। 

২০১৭ সালের ১২ মে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়’র ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বি.বি. বয়েজ ৯৭ ফোরাম নামে একটি সংগঠন করা হয়। গত ২৪ জানুয়ারি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের সাধারণ সভায় কমিটি করা হয়। এর পর গত ৩১ জানুয়ারি কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্রদের মাঝে প্রতি বৎসর এ বৃত্তি প্রদান কার্যক্রম চালু থাকবে। 

Post Top Ad

Responsive Ads Here