টাঙ্গাইলে পাঁচ দোকানে অগ্নিকান্ড,প্রায় ১৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২০

টাঙ্গাইলে পাঁচ দোকানে অগ্নিকান্ড,প্রায় ১৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি!


নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলার বাউশা খানপুর বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


বাউশা খানপুর বাজারের সভাপতি আজাহার উদ্দিন বলেন, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান ও একটি স্বর্ণের দোকানসহ মোট পাঁচটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আল-মামুন বলেন, এলাকাবাসীর খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Post Top Ad

Responsive Ads Here