ক্লাস না হওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২০

ক্লাস না হওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : ২য় শিফটের শিক্ষকদের সম্মানিভাতার সমস্যা নিরসন না হওয়ায় ক্লাস বন্ধের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। 


সোমবার বেলা সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম ও মেহেদি হাসান শুভ। এসময় বক্তারা বলেন, ২য় সিফটের শিক্ষকদের সম্মানীভাতা ৫০ ভাগের বিপরীতে সরকার ২২ ভাগ করেছে। ফলে শিক্ষকরা গত ২ সপ্তাহ থেকে ক্লাস নেয়া বন্ধ করে দিয়েছে। এতে করে পড়ালেখা ব্যাহত হচ্ছে। অবিলম্বে শিক্ষকদের দাবী মেনে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান। 

উল্লেখ্য, ৪৯ টি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা গত ১ ফেব্রুয়ারী থেকে দাবী আদায়ে কর্মবিরতি পালন করছে।

Post Top Ad

Responsive Ads Here