পুকুরিয়ায় দুটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে আহত ৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২০

পুকুরিয়ায় দুটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে আহত ৪


জেলা প্রতিনিধি" চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া পেট্রোল পাম্প এর সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছে।


 আহতরা হলেন- কানসাট পল্লী বিদ্যুৎ কাজীপাড়া গ্রামের মৃত মেহরাব আলীর ছেলে সেতাউর রহমান (৫৫), স্ত্রী মোসা. ইসমোতারা বেগম (৩৯), ছত্রাজিতপুর  গ্রামের তোবিরুদ্দিনের ছেলে টনি আলী (২৪) ও একই গ্রামের আবদুল হামিদের ছেলে মোশারফ হোসেন (২৭)। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া পেট্রোল বাম্প এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
 আহত সেতাউর রহমান জানান, বিকেলে নিজ বাড়ি হতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার যাবার পথে পুখুরিয়া পেট্রোল পাম্প  এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে স্ত্রীসহ তিনি গুরুত্বর আহত হন। 

এছাড়াও অপর মোটরসাইকেলে থাকা মোশারফ ও টনি আহত হন। পরে খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, আহতদের মধ্যে সেতাউর রহমানের ডান পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।তবে সেতাউর রহমানের স্ত্রীসহ বাকিরা আশঙ্কামুক্ত। 

Post Top Ad

Responsive Ads Here