ফরিদপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০১, ২০২০

ফরিদপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাকচর পরাণপুর এলাকায় মিনা বেগম(১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ এলাকার মোঃ জসিম মোল্যার স্ত্রী। ছয় মাস পূর্বে ইসলামী শরিয়ত অনুযায়ী তাদের বিবাহ হয়। পেশাগত ভাবে জসিম রাজমিস্ত্রী। নিহত মিনা বেগমের পিতা জালাল শেখ একই ইউনিয়নের বাকচর গ্রামে বাড়ি। 

শনিবার বেলা ২টার দিকে স্থানীয় এক বাসিন্দার মাধ্যমে বিষয়টি অবগত হয় নিহতের স্বামী। পরে কোতয়ালী থানা পুলিশকে অবগত করেন নিহত মিনার স্বামী জসিম মোল্যা । 

এ বিষয়ে কোতয়ালী থানার উপপরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করি। লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তিনি বলেন এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here