ডাক্তার বাড়িতে ডাকাতি, প্রযুক্তির ফাঁদে ডাকাতরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ০৬, ২০২০

ডাক্তার বাড়িতে ডাকাতি, প্রযুক্তির ফাঁদে ডাকাতরা


নিজস্ব প্রতিনিধি:
মুখোশ পরে বাগেরহাট সদর হাসপাতালের ডাক্তার আবু দাউদ খানের বাড়িতে হামলা করে ডাকাত দল। অস্ত্রের মুখে স্বর্ণালংকারসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে তারা। কিন্তু ডাকাতির সময় প্রযুক্তির ফাঁদে বন্দী হয় ছয় ডাকাত। ডাকাতি শেষে পালিয়ে গেলেও তাদের খোঁজে পেতে সহায়তা করবে প্রযুক্তি।


বৃহস্পতিবার রাতে বাগেরহাট শহরের হাড়িখালী বটতলায় ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ডা. আবু দাউদের স্ত্রী ও বঙ্গবন্ধু কলেজের শিক্ষক ইয়াসমিন সুলতানা বলেন, রাত সাড়ে ৪টায় সশস্ত্র মুখোশধারী ডাকাত দল নিচ তলার লোহার গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। ওই সময় স্বামী ও শাশুড়ির ঘুম ভাঙলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। এরপর আলমারি ভেঙে নগদ সাড়ে চার লাখ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার লুট করে তারা। পরে ডাকাতরা চলে গেলে পুলিশকে ঘটনাটি জানানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন বলেন, ডাক্তারের বাড়িতে পাঁচ থেকে ছয় ডাকাত হানা দিয়েছিল। ওই বাড়ির সিসিটিভি ফুটেজে তাই দেখা গেছে। ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত করে আটক করা হবে।

Post Top Ad

Responsive Ads Here