মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ০৬, ২০২০

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ


মেহের আমজাদ, মেহেরপুর: 
"প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার"এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম শফিউল আজমের নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ইউপি সদস্য রোজিনা খাতুন, সিডিপি’র কো-অর্ডিনেটর জনপি বিশ্বাস,নারী উদ্যোক্তা হাসিনা,সুবর্ণা, মাহজাবিন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here