জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৪ সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের দুরুলের দোকানে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর হিন্দুপাড়ার অনলাইন আশার টিভির সেলিম উদ্দীন (৩০), চাঁপাইনবাবগঞ্জরে কাঁঠাল বাগিচার বিএফ টিভির আব্দুর রাজ্জাক (৩৫), ফকির পাড়ার সৈয়দ মাহাবুব হোসেন (৩৫) ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ও দৈনিক নাগরিক ভবনের প্রতিনিধি নুরনবী ইসলাম (২৫)।
এজাহার সূত্রে যানা যায় তার দোকানে রাত সোয়া ৭টার দিকে হঠাৎ প্রবেশ করে সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশী চালায়। তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের সাংবাদিক দাবি করেন এবং বিভিন্ন ধরনের ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকার দাবি এবং টাকা না দিলে দোকান সিলগালা করে দেয়ার হুমকি দেয়।
এসময় তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে তারা সটকে পড়ে। পরে, পুলিশকে এ বিষয়ে অবগত করা হলে রহনপুর কলোনির মোড় থেকে তাদেরকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগি দোকান মালিক দুরুল হোদা গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।
এদিকে, গোমস্তাপুর থানার ওসি মোঃ জসিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

