মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন
মেহের আমজাদ:
বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার ইউসুফ আলীর উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর জেলা বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শাখার সভাপতি আহসানুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,কমিটির সদস্য আসাদুজ্জামান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, পলাশ উদ্দিন,আমিনুল ইসলাম প্রমুখ
মেহেরপুরে এসএমই পণ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এসএম ই পণ্য মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্থাপক নাজমুল হাসান। পরে এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুরের ললনা প্রথম,আদিবাসী মহিলা সংস্থা দ্বিতীয় এবং বাঙালি তৃতীয় পুরস্কার লাভ করে।
মেহেরপুরে ২দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে, জেলা তথ্য অফিসের সহযোগিতায় ২দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
শিশুদের সাধারণ জ্ঞান বুদ্ধি বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে শিশু মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। উদ্বোধন অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন প্রমুখ। এর আগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য” বিষয়ে মেহেরপুর সদর উপজেলার ৪০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
মেহেরপুরে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী বাছাইয়ের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাছাইয়ের উদ্বোধন ঘোষণা করেন। আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেশনাল অফিসার সাজ্জাদ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সাঈদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার দুপুরের দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে জেলা ক্রীড়াা সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য আনোয়ারুল হক শাহী। পরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়,রানার্সআপ এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস্ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ও ম্যান অফ দ্যা ফাইনাল হিসেবে সরকারি বালক বিদ্যালয় এর অধিনায়ক ডায়ানকে পুরস্কার প্রদান করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ এহসানুল কবীর আরিফ,জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

