চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপাল নিজের স্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০১, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপাল নিজের স্ত্রী



জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই কামরুল হাসানকে কুপিয়ে আহত করেছে তার স্ত্রী। এ ঘটনার পর  থেকে তার স্ত্রী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর  কল্যাণপুরে  ভাড়াকৃত বাসায়। বর্তমানে মূমুর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, এটিএসআই কামরুলের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে রোববার  ৩ টার দিকে  ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী কামরুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে  প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

সদর মডেল থানার ওসি মো.জিয়াউর রহমান বিয়য়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পলাতক স্ত্রীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

Post Top Ad

Responsive Ads Here