ফরিদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ০৭, ২০২০

ফরিদপুরে এক যুবককে কুপিয়ে হত্যা


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরের সদর উপজেলার ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের বারোখাদা এলাকায় অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার রাত আনুমানিক ৯.৪৫ মিনিটের সময় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা  পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে উদ্ধার করে।

১নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে আমাকে খবর দেয় পরে আমি এই বিষয়টি পুলিশসহ সবাইকে জানাই। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্যর ফোন পেয়ে তাৎখনিক পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আমরা এখনো লাশের পরিচয় নিশ্চিত হতে পারেনি। আমরা লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছি। তিনি বলেন আশা করছি দ্রæত সময়ে অপরাধীদের আটক করা সম্ভব হবে।


Post Top Ad

Responsive Ads Here