বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বিয়ের আসর থেকে আতিয়া আক্তার নামে এক কনে উধাও হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নসরতপুর ইউপির অর্জুনগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, আদমদীঘির অর্জুনগাড়ী গ্রামের প্রবাসী ওছমান আকন্দের মেয়ে ধামাইল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী আতিয়া আক্তার। তারই মামাতো ভাই জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মোহনপুর (আমানপুর) গ্রামের রফিকুল ইসলাম বিদ্যুতের সঙ্গে ১০ দিন আগে পারিবারিকভাবে বিয়ের কথা পাকা হয়। বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য করা হয়।
সে অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে বরপক্ষ অর্জুনগাড়ী গ্রামে কনের বাড়িতে আসেন। সে সময় বরপক্ষের লোকজনকে কনেপক্ষ আপায়ণ করেন। আতিয়া আক্তার এ সুযোগে কৌশলে কনেসাজে বাড়ি থেকে উধাও হয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

