মাইক্রোবাসের ধাক্কায় ৪ মাসের শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০২, ২০২০

মাইক্রোবাসের ধাক্কায় ৪ মাসের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় খালার কোল হতে পড়ে রোকাইয়া খাতুন রিপা নামে ৪ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির খালা শুকতারা (১৩) আহত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার চৌডলা- কানসাট সড়কের মাদ্রাসামোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিপা চৌডলার মাদ্রাসা মোড় গ্রমের রাশিদুল ইসলামের মেয়ে।

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, সোমবার বিকেলে উপজেলা চৌডলার মাদ্রাসা মোড়ে কানসাট থেকে রহনপুরগামী একটি মাইক্রোবাস পথচারী শিশুটির খালা শুকতারাকে ধাক্কা দিলে তার কোলে থাকা ৪ মাসের শিশু রোকাইয়া ঘটনাস্থলে মারা যায়। এ সময় তার খালাও গুরুত্বর আহত হয়। তাকে রহনপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  চালকসহ মাইক্রোবাসটি পলাতক রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here