ফরিদপুরে গোল্ডেন কার্বন ফ্যাক্টরীর জমি দখলের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০২, ২০২০

ফরিদপুরে গোল্ডেন কার্বন ফ্যাক্টরীর জমি দখলের অভিযোগ

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের জয়নগরে অবস্থিত গোল্ডেন কার্বন ফ্যাক্টরী লিমিটেডের জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মিলটির ব্যবস্থপনা পরিচালক মোঃ হিরু মুন্সী।

সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার জয়নগর এলাকায় অবস্থিত মিলটির সামনে এই সংবাদ সম্মেলনে মিলটির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোল্ডেন কার্বন ফ্যাক্টরীর ব্যবস্থপনা পরিচালক মোঃ হিরু মুন্সী। তিনি তার বক্তব্য বলেন আমাদের মিলটির পাশে অবস্থিত সাতৈর ন্যাশনাল অটোবিক্স লিমিটেডের মালিক খন্দকার নাসিরুল ইসলামসহ তার লোকজন বিভিন্ন ভাবে আমাদের মিলের জমি দখলের পায়তারা করছে। এরই মধ্যে তারা আমাদের ১২০ শতাংশ জমি দখল করে নিয়ে গেছে। এছাড়া মিলের পাশের আমার ৪ একর জমির পুকুর থেকে জোর করে পানি ও মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিলে তারা মিলের বেড়া ভেঙ্গে দিয়ে এখন দখল ও হুমকি ধামকি প্রদান করছে। আর এ কারনে এখানে কর্মরত বহু শ্রমিক বেকার হয়ে যাওয়ার আশংকা প্রকাশ করে  তিনি প্রশাসনের কাছে আইনগত সুবিাচর পাওয়ার দাবি করেন। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলটির জিএম এনামুল হক মুকুল চৌধুরী, সাতৈর ইউনিয়নের ইউপি সদস্য তানজিদ আহমেদ বাবুল, মোঃ চুন্ন মোল্লাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।



Post Top Ad

Responsive Ads Here