জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ০৭, ২০২০

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
“ জালনোট চিনবো-নিশ্চিন্তে দিন গুনবো, জালনোটের বিস্তার প্রতিরোধে আমরা সচেতন হবো ” - এই শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ানষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় স্থানীয় শেখ কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, বরিশাল শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়ায় অবস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার গনমাধ্যম কর্মীসহ শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। 

কর্মশালায় পটুয়াখালী জনতা ব্যাংক এড়িয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মু: হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধানঅতিথী হিসেবে বক্তব্য প্রদান করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাাখার যুগ্ন-পরিচালক, প্রধান আলোচক মো: আব্দুর রাজ্জাক ও কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: দিদারুল আলম বাবুল প্রমুখ। 

বক্তারা জালনোট চেনার উপায় বিষয়ক বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। বিভিন্ন পর্যায়ের বক্তব্যের মধ্যে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় পৌর ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম পনির।

সবশেষে জালনোট চেনার উপায় সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শনী করা হয় প্রজেক্টরের মাধ্যমে।

Post Top Ad

Responsive Ads Here