বেলকুচিতে ৭ই মার্চে দলীয় কার্যালয় তালাবদ্ধ, জাতীয় পতাকা পরে আছে মাটিতে ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ০৭, ২০২০

বেলকুচিতে ৭ই মার্চে দলীয় কার্যালয় তালাবদ্ধ, জাতীয় পতাকা পরে আছে মাটিতে !

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ৭ই মার্চে দলীয় কার্যালয়ে তালাবদ্ধ, দলীয় পতাকা উত্তোলন থাকলেও জাতীয় পতাকা পরে রয়েছেমাটিতে। এছাড়া নেই কোন দলীয় কর্মসূচী।দেখা মিলছেনা  নেতাকর্মীদের।


দলীয়ভাবে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন ও দলীয় বিভিন্ন সংগঠন ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিলেও বেলকুচিতে  দিবসটি উপলক্ষে নেই কোন কার্যক্রম।উক্ত দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আওয়ামী লীগের কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেলকুচিতে রয়েছে ভিন্ন চিত্র।দলীয় কার্যলায়ে পতাকা উত্তোলন করেই চলে যায় দলীয় নেতা কর্মীরা।সরজমিনে দলীয় কার্যালয়ে দেখা যায়, দলীয় পতাকা উত্তোলন থাকলেও জাতীয় পতাকা পরে রয়েছে মাটির উপর। কার্যালয় রয়েছে তালাবদ্ধ। দেখা মেলেনি নেতাকর্মীদের।এছাড়া নেই কোন অন্যান্য কর্মসূচী।

সংগঠনের কর্মীরা জানান, আজ এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা দরকার ছিলো।এই দিবসটি যেখানে জাতীয় ভাবে স্বকৃতি পেয়েছে।বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন আজ।কিন্তু বেলকুচি উপজেলায় কেনো দলীয় ভাবে এই দিবসটি পালন হলো না আমাদের জন্য বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার জানান, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষন উপলক্ষে সকালে কিছু নেতা কর্মী নিয়ে পতাকা উত্তোলন করছি, আর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে প্রতিকৃতিতে পূস্প মালা অপূর্ণ করেছি।সকালে বৃষ্টি থাকার কারনে নেতা কর্মীদের উপস্থিতি ছিল কম।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইইউসুফজী খান বলেন, আমরা সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেছি।পতাকা মাটিতে পড়ে থাকার বিষয়ে তিনি বলেনসকালে বৃস্টি হয়েছে, সে কারণে পতাকা মাটিতেপড়ে যেতে পারে।

Post Top Ad

Responsive Ads Here