সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৮, ২০২০

সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব


আন্তর্জাতিক / বিনোদন:

ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা ভিকি কৌশলের প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। সকাল সন্ধ্যায় শোনা যায় তাদের প্রেমকাহিনীর রসালো গল্প।

এবার জানা গেল, ক্যাটরিনাকে বিষয় প্রস্তাব দিয়েছেন ভিকি। তাও আবার সালমান খানের সামনে।

ক্যাটরিনাকে ভিকি যখন বিয়ের প্রস্তাব দেন, তখন বোন অর্পিতা খান শর্মার কাধে চোখ বন্ধ করে শুয়ে পড়েন সালমান। কি অবাক লাগছে শুনে!

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, কোনো একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকারা। সেখানেই ক্যাটরিনাকে মজার ছলে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা ভিকি কৌশল। যা শুনে হেসে ফেলেন সালমান। কিন্তু ক্যাটকে বিয়ের প্রস্তাব দিয়ে ভিকি যে একেবােরই মজা করেননি, তা সাম্প্রতিককালে বেশ প্রমাণিত।

গত বছর দীপাবলির সময় থেকেই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের ছবি এবং ভিডিও নিয়ে গুঞ্জন শুরু হয়। ক্যাট-ভিকির সঙ্গে কোথায় যাচ্ছেন, কী করছেন, সবকিছু নিয়েই মানুষ উৎসাহী হয়ে পড়েন। কিন্তু যাবতীয় সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি ক্যাটকে।

তবে ভিকি জানান, ভাল জিনিসকে সব সময় সামলে রাখতে হয়। আদতে তিনি ওই মন্তব্যের মাধ্যমে ক্যাটের কথাই বলছেন বলে মনে করে সিনে দুনিয়া।

এদিকে আপাতত ভাইরাল সালমানের সামনে ক্যাটরিনাকে ভিকির বিয়ের প্রস্তাবের ভিডিও।

Post Top Ad

Responsive Ads Here