বোয়ালমারীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

বোয়ালমারীতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা দাদপুর ইউনিয়নের নাগদি গ্রাম থেকে মঙ্গলবার (০৭.০৪.২০) রাত সাড়ে ৮টার দিকে ২শ ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় বুধবার এসআই সাইফুদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১০। 

জানা যায়, মোবাবরক দিয়া দিয়া গ্রামের সাদেক শেখের ছেলে রফিক শেখ (২৬) নাগদি গ্রামের আবুল তালেবের বাড়ির সামনে পাকা রাস্তার উপর বিক্রির উদ্দেশ্যে দাড়িয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে থেকে গাঁজা উদ্ধার করা হয়। রফিককে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here