শামীম ওসমানের অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে নমুনা সংগ্রহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

শামীম ওসমানের অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে নমুনা সংগ্রহ


নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমানের অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। 

সোমবার সম্পূর্ণ বিনামূল্যে সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ হাইস্কুল এবং সিদ্ধিরগঞ্জ এমডব্লিও স্কুল এন্ড কলেজে এই নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হবে।

করোনা উপসর্গের রোগীদের স্যাম্পল কালেকশন করবে জেকেজি হেলথ কেয়ার নামের একটি সংগঠন। সম্পূর্ণ বিনা পয়সায় সংগঠনটির কর্মীরা রোগীদের এই স্যাম্পল কালেকশন করবে। 
রবিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন শামীম ওসমান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে সোমবার সকাল ১০ থেকে জেকেজি হেলথ কেয়ার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে এই নমুনা সংগ্রহের দ্বায়িত্ব দিয়েছেন।

শামীম ওসমান বলেন, আমরা অনুরোধ ও দাবি জানিয়ে ছিলাম, নারায়ণগঞ্জে যাতে একটি করোনা পরীক্ষার ল্যাবরেটরি হয়। সেই অনুরোধের প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী জেকেজি হেলথ কেয়ার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে দ্বায়িত্ব দিয়েছেন। আমরা ২টি জায়গা ঠিক করে দিয়েছি। একটি সিদ্ধিরগঞ্জের এমডব্লিউ স্কুল এন্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল। ওই প্রতিষ্ঠানের তরফ থেকে একটাই অনুরোধ করেছেন, যারা মনে করছেন অসুস্থ্য, এক সাথে দুই জন যাবেন না, তারা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজটি করবেন। যাতে প্রোপার ভাবে কাজটি করতে পারেন। তারা জাতির জনকের কন্যার নির্দেশে ও অনুরোধে সম্পূর্ণ বিনামুল্যে এই কাজটি করবেন শুধু মানবতার সেবার জন্য। তাদেরও প্রতি আমরা কৃতজ্ঞ এবং আল্লাহ যেন তাদেরও কবুল করে নেন।


সময়/দেশ/নার

Post Top Ad

Responsive Ads Here