পুকুরে ভেসে উঠল দুই বোনের লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

পুকুরে ভেসে উঠল দুই বোনের লাশ


ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা ওই গ্রামের চৌধুরীপাড়া এলাকার ছাদির মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সাদিয়া ও সামিয়া। গোসল করে অন্য শিশুরা পুকুর থেকে উঠলেও সাদিয়া ও সামিয়া ওঠেনি। তারা দুজনই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।

Post Top Ad

Responsive Ads Here