হবিগঞ্জে উদ্ধারের পর কফিন দুটি আবারও ভাসিয়ে দিল পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

হবিগঞ্জে উদ্ধারের পর কফিন দুটি আবারও ভাসিয়ে দিল পুলিশ



হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারতের ত্রিপুরা থেকে আসা খোয়াই নদীতে দুটি কফিন ভেসে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার খোয়াই নদীতে রেলওয়ে ব্রিজের কাছে কফিন দুটি ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়। এরপর তারা শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে কফিন দুটি উদ্ধার করে। উদ্ধারের পর কফিন দুটি খোলা হলে ভেতরে কিছু পায়নি পুলিশ। পরে পুলিশ কফিন দুটি আবারও নদীতে ভাসিয়ে দেয়।


শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে খালি কফিনগুলো ভারত থেকে ভেসে এসেছে। উদ্ধারের পর এগুলো আবার নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এখন আর কফিন নিয়ে স্থানীয় লোকজনের মাঝে কোনো আতঙ্ক নেই।

Post Top Ad

Responsive Ads Here