৩০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

৩০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে বিক্ষোভ



গাজীপুরে একটি পোশাক কারখানায় পরিচয়পত্র রেখে ছাঁটাইয়ের অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শুক্রবার গাজীপুর মহানগরীর কড্ডা চেয়ারম্যান বাড়ি এলাকায় এপিএস হোল্ডিং লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।

ওই কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। মার্চ মাসের বেতন দিয়ে চাকরির সময় এক বছর পূর্ণ হয়নি এমন প্রায় তিন শতাধিক শ্রমিককে জোরপূর্বক আইডিকার্ড ও অব্যাহতিপত্রে স্বাক্ষর করিয়ে কারখানা থেকে ছাঁটাই করে কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ কারখানায় গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে ছাঁটাই বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

কারখানার ম্যানেজার (প্রশাসন) মো. বাহাদুর আলম বলেন, শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন। কোনো শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে না।

বাসন থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, এ সংকটময় সময়ে মালিকদের শ্রমিকের পাশে দাঁড়ানো উচিত। উল্টো ওই কারখানা থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছিল। কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিক ছাঁটাই বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।



সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here