দেশে করোনায় মৃত্যু বেড়ে ১৪০, আক্রান্ত ৫ হাজার প্রায় ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৫, ২০২০

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১৪০, আক্রান্ত ৫ হাজার প্রায় !


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৩০৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৪৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।


শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরো ৩০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৯ জন, এদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। মারা যাওয়া এই ৯ জনের মধ্যে সাত জনের বয়স সত্তরোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন ও ষাটোর্ধ্ব এক জন। তিন জন ঢাকার বাসিন্দা ও ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে।  

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৪ হাজার ৩৬৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭ হাজার ৯৫৩ জন।




সময়/জাতীয়/২৫৪২০২০

Post Top Ad

Responsive Ads Here