এবার করোনা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

এবার করোনা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা


ফরিদপুর প্রতিনিধি :

করোনা আতঙ্কে সারা দেশের মানুষ যখন আতঙ্কিত ঠিক সইে সময়ে করোনা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টার ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দায়। করোনার প্রার্দূভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে সরকার গ্রহন করছে নানাবিধ পদক্ষেপ। এমন সময়ে এক শ্রেণীর লোক করোনায় আক্রান্তের কথা বলে প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। করোনায় আক্রান্ত না হলেও  প্রশাসনের কাছে, সমাজের কাছে মিথ্যা অভিযোগ করে একজন সুস্থ সবল মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে কেউ কেউ। শুধু অভিযোগ করেই নয় রীতিমত ফেসবুকেও ব্যক্তিটির ছবি দিয়ে করোনা রোগী হিসাবে আখ্যায়িত করে দুর্বিষহ করছে তার জীবনকে।  

করোনা রোগী না হয়েও  অপপ্রচারে বাধ্য হয়েই ভুক্তভোগী এমন এক ব্যক্তি নগরকান্দা থানা পুলিশের স্বরণাপন্ন হয়েছেন। ভুক্তভোগী ব্যক্তিটি উপজেলার আটাইল গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের পুত্র নুরু মাতুব্বর। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও কতিপয় ব্যক্তি শুধু মাত্র তাদের হীনস্বার্থ চরিতার্থ করার হীন মানসিকতায় নুরু মাতুব্বর করোনায় আক্রান্ত বলে অপপ্রচার চালায়। শুধু তাই নয় এ সংক্রান্তে ফেসবুকেও পোষ্ট দেয় এবং ওই মিথ্যা অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু কেও জানানো হয়।

পরে উপজেলা প্রশাসন থেকে খোঁজ নিলে বিষয়টি মিথ্যা প্রমানিত হয়। বাধ্য হয়েই ভূক্তভোগী নুরু মাতুব্বর প্রতিহিংসা পরায়ন ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে নগরকান্দা থানায় একটি জিডি করেছেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা বলেন, আমরা নুরু মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচার চালানোকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর। যাতে ভবিষ্যতে কেউ এমন অপপ্রচার চালিয়ে কারো জীবন দুর্বিষহ করে তুলতে না পারে। তিনি বলেন আমরা বিষয়টি আইটি সাপোর্ট নিয়ে খুজেঁ দেখছি কারা এটা করেছে।


Post Top Ad

Responsive Ads Here