ফরিদপুরে প্রশাসন রয়েছে কড়া পাহাড়ায়, অযাযিত চলাফেরায় ৭জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১২, ২০২০

ফরিদপুরে প্রশাসন রয়েছে কড়া পাহাড়ায়, অযাযিত চলাফেরায় ৭জন আটক

ফরিদপুর প্রতিনিধি ::

সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুরে প্রশাসন রয়েছে কড়া পাহাড়ায়। জেলা জুরে চলছে অঘোষিত লকডাউন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় সরকারের নির্দেশিত আইন লংঘন করে ফরিদপুর শহরে বের হওয়ার কারনে ৭জনকে আটক করে পুলিশ। শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে পুলিশ। জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তির পর পরই জেলার বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে ফরিদপুর জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে। একই সাথে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পুলিশ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করছে।

গণ বিজ্ঞপ্তির পর সারাদেশের সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়া হয়েছে। জেলায় ঢুকতে মহাসড়কের মুখে ১৭টি চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকার সচেতন এলাকাবাসী রাস্তার প্রধান ঘেটে বাঁশ দিয়ে বেধে করোনা ভাইরাস মহামারি থেকে মুক্ত রাখতে নিজেরাই লকডাউন ঘোষনা করে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে অনেকে সাধুবাদ দিলেও নি¤œ আয়ের মানুষের সমস্যা হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।

গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ০৮ জনকে। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন। এ যাবৎ কোয়ারেন্টাইনে ছিলেন ১৮০৮ জন। ছাড়পত্র পেয়েছেন ১৬২১ জন।

এ পর্যন্ত জেলায় ৬১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।


Post Top Ad

Responsive Ads Here