সরকারি ৬৫ বস্তা চালসহ আটক ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৮, ২০২০

সরকারি ৬৫ বস্তা চালসহ আটক ৩


সময় দেশ:
সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রম্মগাছা ইউপির দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ন্যায্যমূল্যের ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। 

এছাড়া চাল পাচারের সময় ডিলারের ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে। 

রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ইউএনও বরাবর স্থানীয় লোকজন এবং দুস্থ ও হতদরিদ্র মানুষের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চান্দাইকোনায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটকরা হলেন, রায়গঞ্জের ব্রম্মগাছা ইউপির ডিলার নুর ইসলামের ছেলে মোজাফ্ফর হোসেন এবং তার সহযোগী হাচিল গ্রামের শাহজাহান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সহোদর শহিদুল ইসলাম। 

রায়গঞ্জ ইউএনও মো. শামীমুর রহমান জানান, খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ ৬৫ বস্তা চালসহ তিনজনকে আটক করে। এ ঘটনা  দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ে জানানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।  

Post Top Ad

Responsive Ads Here