দেশে করোনায় একদিনে আরো ৪ মৃত্যু, আক্রান্ত বেড়ে ১২৩১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৫, ২০২০

দেশে করোনায় একদিনে আরো ৪ মৃত্যু, আক্রান্ত বেড়ে ১২৩১


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১২৩১ জন করোনা রোগী শনাক্ত হলো। 
বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪৯ জন সুস্থ হয়েছেন। 

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪ হাজার ৯৯১ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ২৬ হাজার ৮৩০।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন চার লাখ ৮৫ হাজার ৩৬২ জন। এখনো ১৩ লাখ ৯২ হাজার ৭৯৯ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 
\



সময়/জাতীয়/ডেস্ক


Post Top Ad

Responsive Ads Here