করোনার চিকিৎসা দিতে অনিচ্ছুক কুয়েত মৈত্রীর দুই ডাক্তার সাময়িক বরখাস্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

করোনার চিকিৎসা দিতে অনিচ্ছুক কুয়েত মৈত্রীর দুই ডাক্তার সাময়িক বরখাস্ত


করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশের অভিযোগে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের দুই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে সরকার। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসাইনের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে। 

বরখাস্ত হওয়া ওই দুই চিকিৎসক হলেন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হক। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের টেলিফোনিক নির্দেশে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ ধারা অনুযায়ী তাদের বরখাস্ত করা হয় বলে নোটিশে জানানো হয়েছে। 


সময়/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here