ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ



করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি কেমন হতে পারে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে এ পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস বন্ধ রাখবো। সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা। 

এদিকে ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৩ দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদেরকে আচরণের সব শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয়ে অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসরে হলেও শরীর চর্চার বিষয়ে যতœশীল থাকার পরামর্শ দেয়া হলো।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, করোনা একটি জাতীয় সমস্যা তাই একে যেকোনোভাবে মোকাবিলা করতে হবে। আপাতত ক্যাম্পাস বন্ধ রাখছি, পরিস্থিতি স্বাভাবিক হলে সবার আগে খুলে দেয়া হবে। ক্লাস-পরীক্ষা বেশি বেশি করে নেয়া হবে, যাতে করে শিক্ষার্থীরা ঘাটতি পুষিয়ে নিতে পারে। এই লড়াইয়ে আমরা মানুষের সঙ্গে আছি।

সময় শিক্ষা/ঢাবি

Post Top Ad

Responsive Ads Here