সালথায় করোনা প্রতিরোধে গিটার ও দোতারা হাতে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

সালথায় করোনা প্রতিরোধে গিটার ও দোতারা হাতে পুলিশ


আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষকে ঘরে রাখতে অন্যান্য সংস্থার সঙ্গে দিনরাত কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশ। তারপরও অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এবার এই জনসাধারণকে ঘরে রাখতে পথে পথে দেশাত্মবোধক গণসংগীত পরিবেশনের উদ্যোগ নিয়েছে পুলিশ। বিভিন্ন শহর, উপজেলা, পাড়া মহল্লায় পৌঁছে তারা গিটার ও দোতারা হাতে এসব গান পরিবেশন করছেন। 


ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ও সালথা থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বুধবার রাত ৮টার দিকে সালথা সদর বাজারের চৌধুরী মোড়ে ব্যাতিক্রমী এই সচেতনাতামূলক সঙ্গীত পরিবেশন করেন ফরিদপুর জেলা পুলিশের একটি টিম। করোনা ভাইরাসের ভয়াবহতা ও এই ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্যতিক্রমী এই সঙ্গীত পরিবেশনা। সাধারন মানুষ দূর থেকে, বাড়ির ছাদ থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছে এই সঙ্গীত পরিবেশনাটি। সামাজিক দুরত্ব বজায় রেখে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাহিদুল ইসলাম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সালথা থানার সেকেন্ড অফিসার শহীদুল ইসলাম প্রমূখ। 


গান পরিবেশন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিজার্ভ পুলিশ ফরিদপুরের এসআই আনোয়ার হোসেন ও ফরিদপুর জেলা পুলিশের বিশেষ একটি টিম। 

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এসময় সাংবাদিকদের বলেন, সাধারন মানুষকে ঘরে থাকতে উদ্ভদ্ধ করতে এবং মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ফরিদপুর জেলা পুলিশের এই আয়োজন। সকলেই ঘরে থাকুন নিজে এবং পরিবারের সদস্যদেরকে নিরাপদে রাখুন। করোনা পরিস্থিতিতে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

Post Top Ad

Responsive Ads Here