নতুন করে আরো ৬ ধরনের করোনাভাইরাসের সন্ধান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

নতুন করে আরো ৬ ধরনের করোনাভাইরাসের সন্ধান


বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইরোপের দেশ ইতালি, স্পেন, ফ্রান্স, এশিয়ার চীন, মধ্যপ্রাচ্যের ইরান ও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এদিকে, মিয়ানমারের বিজ্ঞানীরা বাদুড়ের শরীরে আরও ছয় ধরনের নতুন করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন।

বর্তমানে সারা পৃথিবীতে যে সার্স-কভ-২ ভাইরাস ছড়িয়ে পড়েছে, নতুন ভাইরাসগুলো সেই একই গোত্রের। তবে জিনগতভাবে পার্থক্য থাকায় মানুষর জন্য অতটা ক্ষতিকর নয় সেগুলো। মিয়ানমার সরকার নিজেদের অর্থায়নে ‘প্রেডিক্ট’ প্রকল্পের অধীনে বাদুড়ের ওপর গবেষণা করতে গিয়ে ভাইরাসগুলোর অস্তিত্ব পেয়েছে।

গবেষণা দলের একজন জানিয়েছেন, অনেক করোনা ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর নয়। কিন্তু এগুলো শুরুতে প্রাণীর শরীরে শনাক্ত করা গেলে বড় বিপদ এড়ানো যায়।
সম্প্রতি বিশ্বব্যাপী বিপর্যয় নামিয়ে আনা করোনাভাইরাস নিছক সাধারণ কোনও ফ্লু ভাইরাস নয়। জিনের গঠন বদলে প্রতিনিয়ত এই ভাইরাস নিজের চরিত্রই বদলে ফেলে আরও সংক্রামক হয়ে উঠছে। এত বেশি নিজেকে বদলাচ্ছে এই ভাইরাস যে এর মতিগতি বোঝাই অসম্ভব হয় পড়ছে বিশ্বের বাঘা বাঘা ভাইরোলজিস্টদের কাছে।



সময়/আন্ত/ডেস্ক

Post Top Ad

Responsive Ads Here