চকলেটের প্রলোভন দেখিয়ে বন্ধুর বোনকে ধর্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

চকলেটের প্রলোভন দেখিয়ে বন্ধুর বোনকে ধর্ষণ

ধর্ষক লিটন



ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক লিটন মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঈমান আলীর ছেলে। তিনি ওই শিশুর বড় ভাইয়ের বন্ধু।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশুর পরিবার সোনারামপুর এলাকার একটি চাতালকলে কাজ করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নীলক্ষি আফানিয়া গ্রামে। বৃহস্পতিবার বিকেলে চাতালকলের পাশে ওই শিশু খেলছিল। এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে চাতালকলের পাশে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন লিটন। পরে ধানক্ষেতে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখে সহপাঠীরা পরিবারের সদস্যদের জানায়।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে থানায় আসেন মা। পরে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় পুলিশের কাছে আটক নিজের রিকশা ছাড়ানোর জন্য লিটনও থানায় ছিলেন। শিশুটি তাকে দেখে পুলিশকে জানালে আটক করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের পরামর্শে এক সাংবাদিক তাকে রক্ত দেন। বর্তমানে গাইনি বিভাগের কনসালটেন্টের তত্ত্বাবধানে শিশুটি চিকিৎসাধীন।


সময়/ডেস্ক

Post Top Ad

Responsive Ads Here