লোহাগড়ার তিন গ্রামে ৫০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২০

লোহাগড়ার তিন গ্রামে ৫০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট


সময় ডেস্ক:
নড়াইলের লোহাগড়ার আমাদা, হামারোল ও কামালপ্রতাপ গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে অন্তত ৫০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা।


গ্রামবাসীসহ ভূক্তভোগীদের অভিযোগে জানা গেছে, লোহাগড়ার আমাদা,হামারোল ও কামালপ্রতাপ গ্রামে প্রতিপক্ষরা গত বৃহস্পতি ও শুক্রবার রাতে হঠাৎ হামলা চালিয়ে আমাদা গ্রামের দাউদ মল্লিক, নজরুল মল্লিক, হাবিব মল্লিক, বাকার মল্লিক, আলী খান, ওহিদুর খান এবং হামারোল গ্রামের মহিউদ্দিন মল্লিক, মানোয়ার মল্লিক, শাহাজান মল্লিক, ইসরাফিল মল্লিক, নান্নু মল্লিক, পিটু মল্লিক, আসাদ মল্লিক, ফেদু মল্লিক, ইয়াসিন মল্লিক, বজলার রহমান মল্লিক, বিরবল মল্লিক, আব্দুল হামিদ মল্লিক, বিসু মল্লিক, কামালপ্রতাপ গ্রামের মন্টু মল্লিক, রজ্জাক, মল্লিক, হাফিজ মল্লিকের বাড়ি সহ অন্তত ৫০টি বাড়িতে ভাংচুর,লুটপাট করে। লুটপাট ও হামলায় অন্তত ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানায়। ভূক্তভোগী মনোয়ার মল্লিকের স্ত্রী লতিফা বেগম, ওহিদুর খানের স্ত্রী বিনা বেগম, নান্নু মল্লিকের স্ত্রী মাবিয়াসহ অন্যরা জানায়, হামারোল গ্রামের আজাদ মোল্যা, নিয়ামুল মোল্যা, মাসুদ মোল্যা, তিতু মন্ডল, মাসুম খান, বাবুল খান,পারভেজ শেখ, শান্ত শেখের নেতৃত্বে ৫০/৬০ জনে হামলা চালিয়ে ভাংচুর করে। এর আগে শইদ মোল্যার ছেলে আজাদ মোল্যার নেতৃত্বে ৩০/৩৫ জনে অতর্কিত হামলা চালিয়ে সাইদ মল্লিকের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। 

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারী জানান, এঘটনায় ইয়াসিন মল্লিক ফেদু বাদি হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ দুজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা টলছে।


Post Top Ad

Responsive Ads Here