এমপিওভুক্ত হলো আরো ৯৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০

এমপিওভুক্ত হলো আরো ৯৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান


সাতটি স্তরের মোট ৯৮২টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। 


বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, মাদরাসার দাখিল স্তরে ৩২৪টি, আলিম স্তরে ১১৯টি, ফাযিল স্তরে ৩৪টি, কামিল স্তরে ২২টি এবং কারিগরি পর্যায়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ে ৬০টি, বিএম পর্যায়ে ২৬৩টি এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার পাঁচ স্তরে ১ হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুনভাবে এমপিওভুক্তি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 




সময়/শিক্ষা/ডেস্ক

Post Top Ad

Responsive Ads Here