বন্ধু করল ধর্ষণ আর ভিডিও করল বান্ধবীরা, তারপর... - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

বন্ধু করল ধর্ষণ আর ভিডিও করল বান্ধবীরা, তারপর...


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে ধর্ষকসহ ৭ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। উল্লাপাড়া থানা পুলিশ শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হল- ধর্ষক ইব্রাহীম হোসেন তানভীর ও তার সহযোগী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী বন্ধন, পুর্নতা, মিম, রিফাত, ঢাকা কলেজের ছাত্র তুষার ও টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র সুমন। এদের মধ্যে বন্ধন ও পূর্ণতা পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা বাকিরা উল্লাপাড়ার বাসিন্দা। ধর্ষক ইব্রাহীম হোসেন তানভীর  উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার কামররুজ্জামান স্বপনের ছেলে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, প্রেমের ফাঁদে ফেলে ২০১৭ সালের ১৫ আগষ্ট ইব্রাহীম হোসেন তানভীর রাজশাহী সিটি কলেজের এক ছাত্রীকে নিজ বাড়িতে এনে ধর্ষণ করে। এ সময় কয়েক জন বন্ধু ও বান্ধবী ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। এসব ভিডিও চিত্রের ভয় দেখিয়ে তাকে বেশ কয়েক বার ধর্ষণ করা হয়। আর সম্প্রতি ধর্ষক ইব্রাহীম হোসেন তানভীরসহ তার বন্ধুরা ওই ভিডিওটি বিভিন্ন জনের মোবাইলে পাঠায়। 
এ অবস্থায় গত ১০ এপ্রিল ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে তানভীর ও তার ৬ বন্ধুর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে শনিবার বিকেল ও রাতে নিজ নিজ বাড়ি থেকে ৭ শিক্ষার্থীকে গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে। 
তিনি আরও জানান, আটকৃকতরা জিজ্ঞাসাবাদে তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। 



সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here