বোয়ালমারীতে এক ফার্মেসী ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

বোয়ালমারীতে এক ফার্মেসী ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে বৃহস্পতিবার দুপুরে রায়-ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। 

আদালত সূত্রে জানা যায় ৪০ টাকার হেক্সোসল ১৩০  টাকা.ও ১৩০ টাকার  এক্সোসল ৩০০ টাকায় বিক্রি করছিল ওই ফার্মেসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।করার অপরাধে এ জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হেক্সেসল এর দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার  সংরক্ষন আইন  ২০০৯ এর ৪০ ধারায় দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বোয়ালমারী উপজেলা ক্যাবের সভাপতি মহব্বত'জান চৌধুরী উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here