জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের কালপুরে র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ১০ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমের কালুপুরে এ অভিযান চালায় র্যাব সদস্যরা।
আটককৃতরা হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার দিঘা মিয়াপাড়ার মোঃ তৌহিদুল ইসলাম ও অপরজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাজীর মোড়েপ মোঃ শাহ আলাল বাবু (২৬)।
বিকেল সোয়া ৫টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমের কালুপুর গ্রামে কতিপয় ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি দল আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালুপুর গ্রামের কবরস্থানে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১০ হাজার টাকা।

