ফরিদপুরে খাদ্য সামগ্রী বিতরণে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

ফরিদপুরে খাদ্য সামগ্রী বিতরণে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহর এবং কৌজুরি ইউনিয়নের ৫টি স্পটে ঘুরে ঘুরে ১৫০ জন অটো চালক, ভিক্ষুক, ভবঘুরে এবং শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুুপর দেড়টা পর্যন্ত সদর উপজেলা ইউএনও ও উপজেলা চেয়ারম্যান এই সহায়তা কার্যক্রম চালান।  

এসব হতদরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।  

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা বলেন, উপজেলার ৫টি স্পটে ঘুরে ঘুরে ১৫০ জন অটো চালক, ভিক্ষুক, ভবঘুরে এবং শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে সার্বক্ষণিক দরিদ্র্য খেটে খাওয়া মানুষের পাশে রয়েছি আমরা। তিনি আরো বলেন, উপজেলার বারোটি ইউনিয়নে প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরন কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য জনপ্রতিনিধি, স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং ট্যাগ অফিসার(সরকারি কর্মকর্তা) উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম দেখ ভালো করছেন। আমি নিজেও প্রতিটি ইউনিয়নে এসব কার্যক্রমে যাচ্ছি।


Post Top Ad

Responsive Ads Here